বড়াইগ্রাম জোনাইল বাজারে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের গণসংযোগ

বড়াইগ্রাম জোনাইল বাজারে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের গণসংযোগ।

নিজস্ব প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বড়াইগ্রামের জোনাইল বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ মাহাবুবুল আলম , ৩নং জোনাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোঃ আতাউর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান নয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোঃ আব্দুল হাকিম বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ভোটারের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে জোনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি নতুনভাবে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ইনস্টিটিউট স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, দেশের সার্বিক মূল্যবোধ রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ও সহানুভূতির বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top