জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী সাইদুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান। ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনীত প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক সাইদুর রহমান।

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোর জোটে এনসিপি যোগদান করায় কৌশলগত কারণে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক সাইদুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top